date and time

Uhr fur homepage html code for clock

Sunday, July 23, 2017

পূর্ণ জিপিএ ৩৮ হাজার,উচ্চ মাধ্যমিকে পাস ৬৮.৯১%

দ্বাদশ শ্রেণির গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার পর্যায়ে পা রাখতে যাওয়া এই শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মোট ৩৭ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী।
গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ৫৮ হাজার ২৭৬ জন।
সেই হিসাবে এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার কমেছে ৫ দশমিক ৭৯ শতাংশ পয়েন্ট। আর পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২০ হাজার ৩০৭ জন।
এক নজরে ফলাফল

২০১৭
২০১৬
বোর্ড
পাশের হার (%)
জিপিএ-৫ (জন)
পাশের হার (%)
জিপিএ-৫ (জন)
ঢাকা
৬৯.৭৪১৮৯৩০
৭৩.৫৩
২৮১১০
রাজশাহী
৭১.৩০৫২৯৪
৭৫.৪০
৬০৭৩
কুমিল্লা
৪৯.৫২৬৭৮
৬৪.৪৯
১৯১২
যশোর
৭০.০২২৪৪৭
৮৩.৪২
৪৫৮৬
চট্টগ্রাম
৬১.০৯১৩৯১
৬৪.৬০
২২৫৩
বরিশাল
৭০.২৮৮১৫
৭০.১৩
৭৮৭
সিলেট
৭২.০০৭০০
৬৮.৫৯
১৩৩০
দিনাজপুর
৬৫.৪৪২৯৮৭
৭০.৬৪
৩৮৯৯
মাদ্রাসা বোর্ড
৭৭.০২১৮১৫
৮৮.১৯
২৪১৪
কারিগরি বোর্ড
৮১.৩৩২৬৬৯
৮৪.৫৭
৬৫৮৭
ডিআইবিএস (ঢাকা)
৭১.৫৮২৪৩
৮১.৪৬
৩২৫
মোট
৬৮.৯১৩৭৯৬৯
৭৪.৭০
৫৮২৭৬
ফল জানা যাবে যেভাবে
গত কয়েক বছরের মতো এবারও কোনো শিক্ষা বোর্ড থেকে ফলাফলের হার্ডকপি সরবারহ করা হবে না।
সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার ই-মেইলে কেন্দ্র ও প্রতিষ্ঠানের ফলাফলের সফট কপি সরবারহ করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফলের হার্ডকপি সংগ্রহ করতে পারবে।
শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ছাড়াও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের ইআইআইএন ব্যবহার করে ফলাফলের কপি ডাউনলোড করতে পারবে।
যে কোনো মোবাইল থেকে এসএসএম করেও এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ জন্য HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
আলিমের ফল জানতে Alim লিখে স্পেস দিয়ে Mad স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
এছাড়া এইচএসসি ভোকেশনালের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
ফল পুনঃনিরীক্ষা
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক থেকে আগামী ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।
ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইযেন্টিফিকেশন নম্বর-PIN) দেয়া হবে।
আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য দেড়শ’ টাকা হারে চার্জ কাটা হবে।
যে সব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে যে সকল বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ৩০০ টাকা ফি কাটা হবে।
একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

 বিস্তারিত জানতে ক্লিক করুনঃ
http://bangla.bdnews24.com/bangladesh/article1368304.bdnews

No comments:

Post a Comment